ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটা-ফুলছড়ি উপজেলাকে উত্তরঞ্চলের রাজধানী বানানো হবে

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার সকাল ১১:০০, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সাঘাটায় সড়ক ও নৌ রেল পথের উন্নয়ন ঘটিয়ে সাঘাটা-ফুলছড়ি উপজেলাকে উত্তরাঞ্চলের রাজধানী বানানো হবে ।

১৫ ফেব্রুয়ারী গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে উত্তরাঞ্চলের সিমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৪ জন সুবিধা ভোগীর মাঝে ছাগল ও ভেড়া পালনের ঘর বিতরনী অনুষ্ঠানে সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন।

এছাড়াও উপজেলা ১০টি ইউনিয়নে ১০টি দুধ দহন মেশিন বিতরণ করা হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, সাঘাটা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রেবা বেগম, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ মমতাজুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT