ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ

সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ০১:১৬, ১৯ জুন, ২০২৩

নিউজ টুয়েন্টি ফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার দ্রুত বিচার ও শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) বিকাল ৪ টায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি ম. নূরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কমল সরকার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি বেগ ফারুক আহম্মেদ, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সহ সাধারন সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি শেখ মোঃ বিপ্লব, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু, কোষাধ্যক্ষ দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শামীম খান, গৌরীপুর প্রেসক্লাব সদস্য ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাব সদস্য দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর শাজাহান কবীর, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি সুপক রঞ্জন উকিল, দৈনিক সবুজ নিশান প্রতিনিধি আব্দুর রউফ দুদু, মানব জমিন প্রতিনিধি শামীম আলভি, প্রেস টিভির পরিচালক হুমায়ুন কবির সুমন, প্রেস নিউজ ২৪ প্রতিনিধি মাহফজুর রহমান, জি নিউজ ক্যামেরা পার্সন শামীম হোসেন, সাংবাদিক সেলিম আল রাজ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা, নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT