ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ৯ জুয়াড়ি সহ ১১ জনকে আদালতে সোপর্দ

গৌরীপুরে ৯ জুয়াড়ি সহ ১১ জনকে আদালতে সোপর্দ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock মঙ্গলবার সকাল ১০:২৬, ১৩ জুন, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে ৯ জন জুয়াড়িসহ ১১ আসামীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার আসামিদের গৌরীপুর থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে জয়নাল মিয়ার দোকানের সামনে একটি জুয়াড় আসরে এসআই কামাল আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তারকৃতরা জুয়াড়িরা হলেন- উপজেলার চড়াকোণা গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (২০), সেকান্দর আলীর ছেলে খায়রুল ইসলাম (২৫), মৃত আরশেদ আলীর ছেলে কামরুল ইসলাম (৩২), কোনাপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে সুমন মিয়া (২০), শালীহর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মিরাজ আলী (৩০), কোনাপাড়া গ্রামের মিয়াবক্সের ছেলে শফিকুল ইসলাম (৩৫), আইন উদ্দিনের ছেলে মোমেন (২২), চড়াকোনা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শফিক মিয়া (৫৫) ও পাশর্^বর্তী পূর্বধলা থানার মাইমা গ্রামের ছাবেদ আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫)।

এছাড়াও পৃথক অভিযানে রোববার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়। আসামিরা হলেন- উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সোলেমান (২২) ও মোঃ লোকমান হোসেন (২৫)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT