ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock শনিবার সকাল ১০:২০, ১০ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পৌর শহরে হারুন পার্ক এলাকায় দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ। আরো বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আজম জহিরুল ইসলাম, সাজেদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, নূপুর ভট্টাচার্য প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT