ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় জানালো বেসিক লার্নিং সেন্টার

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৩৬, ২ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বেসিক লার্নিং সেন্টারের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও বেসিক লার্নিং সেন্টারের পরিচালক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর টেক্সটাইল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরি রন্টি, সাংবাদিক ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, টার্গেট পয়েন্ট অফ লার্নিং ইংলিশ এর পরিচালক শামীম খান, ইউনিইড কোচিং এর পরিচালক রনি ও জয়কলি পাবলিকেশনের প্রতিনিধি সজল, বেসিক পরিবারের সদস্য আশিকুর রহমান, মিজানুর রহমান, শান্তা, রুমন মাহমুদ, স্বাধীন মিয়া, এন.জে সাগর, হিমেল আহমেদ, শাকিব মিয়া ও নোমান মিয়া প্রমুখ।

প্রতিষ্ঠানটির পরিচালক তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৮ বছরে সুনামের সাথে মানসম্মত পাঠাদান করে আসছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT