ঢাকা (রাত ৩:৫৭) শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:১৯, ২৯ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বিকালে উদীচী গৌরীপুর শাখার উদ্যোগে শোভাযাত্রা,  সঙ্গীতায়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী।

আরো বক্তব্য দেন উপজেলা ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা উদীচীর সহ-সভাপতি আরিফ আহমেদ, সাবেক সভাপতি আবুল ফজল আজাদ হীরা, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জল রবিদাস প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT