ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে শেখ রাসেল দিবসে র্যালী ও আলোচনা সভা

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:২৬, ১৮ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ, র‌্যালী, মূল অনুষ্ঠান সম্প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, অগ্রদূত নিকেতনের  প্রধান শিক্ষক নূরুল  ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, আইসিটি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ।
দিবস উপলক্ষে কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, প্রেজেন্টেশন তৈরি প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT