ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৯, ৭ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১৮ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) স্থানীয় পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি অতিথি থেকে এসব অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন; উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি সমাজসেবা অফিসার ইমরান হাবিব, অফিস সহকারি-কাম মুদ্রাক্ষরিক ইকবাল হোসেন খান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT