ঢাকা (সকাল ১০:২৪) মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পাতাল রেলে যাত্রী প্রতি মাসিক ভাড়া গুণতে হবে ২৫ হাজার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:২১, ২৩ এপ্রিল, ২০২২

প্রস্তাবিত পাতালরেলে যাতায়াত করা একজন নিয়মিত যাত্রীর প্রতি মাসে ভাড়া বাবদ দিতে হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। এমন ব্যয়বহুল যাতায়াত খরচের জন্য ঢাকাবাসী প্রস্তুত নয়। যানজট সমাধানের জন্য পাতালরেলের পরিকল্পনা বাদ দিয়ে ফুটপাত দখল মুক্ত ও উন্নত বাস সার্ভিসের প্রতি নজর দিতে বলেন নগর বিশেষজ্ঞরা।

গতকাল শুক্রবার দুপুরে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে এসব কথা বলেন আলোচকরা।

‘ঢাকায় পাতালরেল প্রকল্প: টেকসই পরিবহন পরিকল্পনার প্রাসঙ্গিকতায় উপযোগিতা বিশ্লেষণ’ শীর্ষক সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

তিনি বলেন, ঢাকা শহরে ২০৫০ সালের মধ্যে ২৫৮ কিলোমিটার পাতালরেল নির্মাণ করতে চায় সরকার। এতে মোট ১১টি রুট থাকবে। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে চারটি রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশা প্রস্তুত হবে। এ জন্য ব্যয় হবে ৩১৮ কোটি টাকা।

আদিল মুহাম্মদ আরও বলেন, ২৫৮ কিলোমিটার পাতালরেল তৈরিতে মোট ব্যয় হবে ৬৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। প্রতি কিলোমিটারে ব্যয় হবে প্রায় ২ হাজার ৩৬২ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে চারটি রুট নির্মাণ করতে যে ব্যয় হবে, তা চলতি অর্থবছরে দেশের মোট বাজেটের প্রায় অর্ধেক। পাতালরেল নির্মাণ করা দেশগুলোর নাগরিকদের মাথাপিছু আয় আমাদের দেশের চেয়ে ২০ থেকে ৪০ গুণ বেশি।

মানুষের আয়ের ওপর তার যাতায়াত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, খরচের বিষয়টি বিবেচনা করে আপাতত পাতালরেলের চিন্তা বাদ দেওয়া উচিৎ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT