ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহনন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০২:২০, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ুন কবির লিপু (২৬) নামে এক যুবক বাড়িতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে। নিহতের বাবার নাম আবু বকর সিদ্দিক। লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ।

গৌরীপুর থানার এস.আই আব্দুল লতিফ জানান, খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। সে মূলত মানসিকভাবে ডিপ্রেসনে ছিল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়মনাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT