ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশার সিংপুর দারুল উলুম আল আরাবিয়া মাদ্রাসায় বিজয় দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৫:২৫, ১৬ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর দারুল উলুম আল আরাবিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এক আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

এসময় বক্তব্য দেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম হাফেজ মাওলানা আজিজুর রহমান,শিক্ষা সচিব মাওলানা ইলিয়াস বিন কাশেম,সহকারী শিক্ষক  মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মাস উদুর রহমান, হাফেজ ইসমাঈল হোসেন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT