ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইউপি নির্বাচনে অপরাধ করার চিন্তা ভুলে যেতে ডিসি মোহাম্মদ এনামুল হক’র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৪২, ১৪ ডিসেম্বর, ২০২১

আসন্ন ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ কোন ধরণের অপরাধ করার চিন্তা করে থাকেন তা সব ভুলে যান’- এ কথাগুলো বলেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, জেলা রির্টানিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোঃ সারওয়ার জাহান, জেলা আনসার ভিডিপি জেলা সহকারি কমান্ডেন্ট  সোহাগ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ১৪ এর কমান্ডার মেজর আখের মাহমুদ জয়, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দীকী প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT