ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় রেললাইনের ফিশ প্লেট চুরির সময় যুবক আটক

আসাদ খন্দকার,সাঘাটা (গাইবান্ধা) আসাদ খন্দকার,সাঘাটা (গাইবান্ধা) Clock রবিবার রাত ১১:৩৬, ৩ অক্টোবর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনের দক্ষিণ পার্শ্বে বাটি এলাকায় রেললাইনের ফিশ প্লেট খোলার সময় গত শনিবার রাতে হাতুড়ি ও ফিশ প্লেট সহ শাকিল (২২) নামে এক যুবককে আটক করেছে বোনারপাড়া জি আর পি থানা পুলিশ।

আটককৃত যুবক সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আব্দুর রহমান ঘুতুর ছেলে শাকিল।

বোনারপাড়া জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত জানান,চুরি করে রেললাইনের ফিশপ্লেট খোলার সময় শাকিলকে হাতে নাতে আটক করা হয়েছে।

সরকারি সম্পদ চুরির অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গত রবিবার গাইবান্ধা জেল হাজতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT