ঢাকা (সন্ধ্যা ৭:১৯) বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন করলেন বিভাগীয় বন সংরক্ষক কর্মকর্তা

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock সোমবার রাত ১০:৫৭, ২৩ আগস্ট, ২০২১

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন করলেন রাজশাহী ও রংপুর বিভাগীয় বন সংরক্ষক আমিনুল ইসলাম।

সোমবার দুপুর ৪টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ব্রিজের রাস্তার ধারে শতবর্ষী বট গাছের চারা রোপণ করার মাধ্যমে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য পাখির অভয়ারণ্যে ও বীল পাড়ের সৌন্দর্য বদ্ধনে মুজিব শতবর্ষে বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি কর্তৃক জবই বিলের পাহাড়ে রোপনকৃত বিভিন্ন গাছের চারার বর্তমান অবস্থা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমদ নিয়ামুল হক,বিট অফিসার জাহিদুর রহমান ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ প্রমুখ সহ সংগঠনের সকল সদস্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT