ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় তিনজন ওষুধ ব্যবসায়িকে জরিমানা

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ১০:৩৬, ১৬ জুন, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা, ড্রাগ লাইসেন্স না থাকা ও নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার দায়ে ওই বাজারের তিনজন ওষুধ ব্যবসায়ীকে ৩৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা দুইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার সিরাজ উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুর রহিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি (নাজির) মো.আবুল হাসান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT