ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ১১:০৯, ৪ জানুয়ারী, ২০২১

ভোলায় পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

রবিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে ভোলা সদরের খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক ৩টি উদ্ধার করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) ভোলার সংরক্ষিত বনাঞ্চলে তক্ষক ৩টি অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলা শহরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৩টি তক্ষক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ব্যাগ ভর্তি ৩টি তক্ষক উদ্ধার করে কোস্টগার্ডসদসরা। রাতেই তক্ষকগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকগুলোর একেকটির ওজন ছিলো ৩৫০ গ্রাম। সোমবার বিকেলে তক্ষকগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, তক্ষকের দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তক্ষক রক্ষায় সবাইকে আহ্বান জানান এই কমকর্তা।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT