ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ১১:১৩, ১৬ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের  ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী হিফজুল কোরআন আশরাফীয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১০ টার দিকে মাদ্রাসার একটি কক্ষে সকল শহিদদের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার মুহতামীম হাফেজ আবুল বাশার এর সভাপতিত্বে ও মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক আশরাফুল শাহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,হাফেজ হাফিজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ জুনাইদ শাহ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আলী হাসান রাসেল প্রমুখ।

পরিশেষে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ এনামুল হক এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT