ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছায় আ.লীগ নেতা রশিদুলের ইন্তেকাল

একরামুল ইসলাম,রংপুর একরামুল ইসলাম,রংপুর Clock বুধবার সন্ধ্যা ০৭:০২, ৪ নভেম্বর, ২০২০

রংপুরের পীরগাছায় রশিদুল ইসলাম রশিদ নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও পীরগাছা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্য ছিলেন।

সূত্রে জানা যায়, আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রংপুর মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রথম তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরে রংপুর মেডিকেল কলেজে নিউরো কিডনি ডায়ালাইসিসে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।

তাৎক্ষণিক তার মৃত্যুর সংবাদে পীরগাছার আওয়ামীলীগ নেতা ও সকল মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT