ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা জেলা ২৪২০ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock সোমবার রাত ০৯:৫২, ২৭ জুলাই, ২০২০

ভোলার সদর উপজেলায় ৬২ পিস ইয়াবাসহ মো.সিরাজ সিকদার (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত ১ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দরজার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সিরাজ সিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা সিকদার বাড়ি ৫ নং ওয়ার্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র উপ-পরির্দশক (এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) সুজন মাঝিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দড়জার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে ৬২ পিস ইয়াবাসহ মো.সিরাজ সিকদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT