ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

ভোলা জেলা ২৬৯৬ বার পঠিত

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বৃহস্পতিবার রাত ০৮:২৫, ৯ জুলাই, ২০২০

ভোলা প্রতিনিধি:   ভোলার সদর উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ মো. রমজান আলী রনি (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহম্পতিবার (৯ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডেও দড়িরাম শংকর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত মো. রমজান আলী রনি ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্র্ডের দড়িরাম শংকর এলাকার শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে সদর থানার উপ-পরির্দশক(এসআই) নিঃ মো. শাহানুর মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দড়িরাম শংকর এলাকার অভিযান চালিয়ে মো. রমজান আলী রনি নামের এক যুবককে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT