ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার দুলারহাটে ধর্ষণের অভিযোগে এক বখাটে গ্রেফতার

ভোলা জেলা ২৪৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৪৪, ২৩ জুন, ২০২০

ভোলা প্রতিনিধি:    ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৩০) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে দুলার হাট থেকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জলিল মাঝির ছেলে।

থানা সূত্রে জানা যায়, দুলার হাট থানার আবু বক্কর পুর এলাকার এক কিশোরী তার নিজ গ্রামে খালের পাড়ে ছাগল আনতে গেলে জোরপূর্বক তুলে নিয়ে টংঘরে মধ্যে ধর্ষণ করে মো. দেলোয়ার। ভিকটিম কিশোরী দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ধর্ষক মো. দেলোয়ার হোসেনকে আটক করে।

বর্তমানে ভিকটিম কিশোরী ও ধর্ষক দু’জনেই দুলারহাট থানা হেফাজতে রয়েছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে দুলারহাট থানা সূত্র জানায় । দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT