ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যশোর কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার ১২:৪৫, ১৬ জুন, ২০২০

মোরশেদ আলম, কেশবপুর, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় পৌরসভার ১নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ মোকাবেলায় এক জরুরি সভায় কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কেশবপুর ও ভোগতি নরেন্দ্রপুর (পূর্বাংশ) এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেড জোন এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গত ১৪ দিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ডাক্তার দম্পতিসহ একাধিক ব্যক্তি করোনা পজেটিভ হওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যার কারণে যশোর জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT