ঢাকা (রাত ৩:১১) বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ধর্মপাশায় সনাক্ত হলো প্রথম ২ করোনা রোগী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার বিকেল ০৪:৩৪, ২৯ এপ্রিল, ২০২০

 মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় দুইজন করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাস পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ আসে।

এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ওই নারী নারায়ণগঞ্জ ফেরত। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার প্রতিনিধি কে বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তেেদর আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ২৬ এপ্রিল ধর্মপাশা উপজেলা থেকে সন্দেহভাজন ১৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী ও একজন পুরুষের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। এর মধ্যে একজন সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের এবং অপরজন একই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT