ঢাকা (দুপুর ২:৫৫) বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আইসুলেশনে থাকা রোগীর স্বজনের অভিযোগ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার ১২:৩৫, ৮ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট শামসুদ্দিন হাসপাতালে আইসুলেশনে থাকা আবু তাহেরের (২৪) ৩দিন যাবত নমুনা সংগ্রহ করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্বজনরা। জানা যায়, গত ৫ এপ্রিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের আব্দুল জলিলের ছেলে আবু তাহেরের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ৩নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষার জন্য গত ৩ দিন যাবত কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। তার ভাই আবু সুফিয়ান জানান, ৩ দিন যাবত আমি আমার ভাইকে নিয়ে পড়ে আছি। নমুনা সংগ্রহ করা হচ্ছে না। পাশের বেডের ২জন মারা গেছেন। আমি ভয়ে আছি। হাসপাতালের ০৮২১-৭১৩৫০৬ নম্বরে যোগাযোগ করা হলে আগামী কাল সকালে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT