ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জামায়াত, শিবির ও মৌলবাদী’র হামলার প্রতিবাদে সাঘাটায় বিক্ষোভ মিছিল

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার সন্ধ্যা ০৬:১৩, ২৭ মার্চ, ২০২১

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জামায়াত, শিবির ও মৌলবাদী’র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। তিনি তার বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে মুহুর্তে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অপকর্ম সহ বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বি.আর.ডি.বি চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ বাপী, উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক দেলোয়ার হোসেন, বিপ্লব সরকার প্রমুখ।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT