ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪১, ৩০ মার্চ, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের এক অন্যন্য অর্জন “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক স্টলের মাধ্যমে ২ দিনব্যাপী মেলার সমাপনীতে গত রবিবার এক আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধকালীন কমান্ডার সামছুল আলম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সমাজ সেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্যে থেকে বিজয়ী ১ম স্থান অধিকার করেছে এলজিইডি, ১ম স্থান অধিকার করেছে এলজিইডি, ২য় স্থান অধিকার করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা কৃষি অফিস ৩য় স্থান অধিকার করেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT