ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১১:১৮, ১৯ জুন, ২০২০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:    গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা বালুচর এলাকায় সিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার উত্তর উল্যা বালুচর এলাকার মুমিনুরের বাড়ী হতে রেললাইন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার হারুন-উর-রশিদ, ছাত্রলীগ নেতা আল- মামুন, জাকিরুল করিম হিরন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT