ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় শিক্ষকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ১০:০৮, ১৭ মার্চ, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার বিকেলে শিক্ষকদের প্রীতি ফুটবল ও শিক্ষিকাদের বালিশ পাঁচার খেলা অনুষ্ঠিত হয়েছে।

মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে সাঘাটা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এ খেলার আয়োজন করে। খেলার শুভ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, গাছাবাড়ী মাদ্রাসা সুপার জসিম উদ্দিন, শিক্ষক আতিকুর রহমান আতিক প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT