ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শুক্রবার দুপুর ০২:৫৫, ২৬ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাদী, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবর রহমান মোহাব্বত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT