ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার বিকেল ০৪:১৭, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেন, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, এনামুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লাল মিয়া, বীরমুক্তিযোদ্ধা মুনছুর আলী, বীরমুক্তিযোদ্ধা মাহবুর রহমান মহাব্বত, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT