ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় নতুন করোনা শনাক্ত ৭ জন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:৫৪, ৪ জুলাই, ২০২০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সাঘাটা উপজেলায় নতুন করে প্রফেসরসহ নতুন করে আরো ৭ জন করোনায় সনাক্ত হয়েছে। গত ১৭, ২১, ২২ ও ২৩ জুন সাঘাটা করোনা হেল্প ডেক্স থেকে যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়, তাদের মধ্যে ৭ জনের শরীরে করোনা পজেটিভ আসে।

শনাক্ত রোগীদেরকে হোম আইসোলশনে রাখা হয়েছে। করোনা শনাক্তরা হলেন, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের প্রফেসরসহ ২ জন, তেলিয়ান গ্রামের ১ জন, পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর গ্রামের ১ জন, ঘুড়িদহ ইউনিয়নের ১ জন, সাঘাটা ইউনিয়নে উলিপুর থেকে আসা ১ জন ও জুমারবাড়ী ইউনিয়নের ১ জন।

গত শুক্রবার রাতে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ দেবাশীষ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট ২৬ জন করোনা ভাইরাসে শনাক্ত হলেন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ী গিয়ে স্ব স্ব বাড়ী লকডাউন করা হয় এবং ৭ জনকে হোম আইসোলুশনে রাখা হয়েছে। আশেপাশের কাউকে আক্রান্তদের বাড়ীতে যাওয়া আসা নিষেধ করা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT