ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় জাতীয় সমবায় দিবস পালিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার সন্ধ্যা ০৬:২৫, ৭ নভেম্বর, ২০২০

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিষদ হল রুমে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফি সরকার, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, সাকিউল ইসলাম মন্ডল, টিপু সুলতান, আলামিন, জোসনা বেগম প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT