ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৬, ৩ আগস্ট, ২০২১

করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা আজ মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর।

উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি নাজমূল হুদা দুদু, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার,উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমূখ।

সভায় বক্তারা মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপজেলা ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিক,সরকারী বেসরকারী অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT