ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় করোনার প্রভাবে বটতলা হাট-বাজারে লোক সমাগম না থাকায় লোকসানে হাট ইজারাদার

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ০৮:১৯, ১৮ নভেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটায় করোনা কালীন সময়ে বটতলা হাট-বাজারে লোক সমাগম না থাকায় লোকসানের মুখে পড়ছেন হাট ইজারাদার। এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হবেন বলে আশংকা করছেন অনেক ব্যবসায়ী।

জানাগেছে, প্রতিবছর ওই হাট থেকে রাজস্ব আদায় হলেও গত ২০১৯ সালের অকাল বন্যা ও বর্তমানে করোনাকালীন সময়ে উক্ত হাট-বাজারে বিকাল হতেই লোকজন কমতে থাকে। এতে করে হাট ইজারাদার বড় লোকসানের মুখে পড়ছেন।

উক্ত হাটের ব্যবসায়ী জাহিদুল, খলিল, ফরিদ, মান্নান জানান- প্রতি বছর সরকারের রাজস্ব আয় হলেও বটতলা হাটটির কোন উন্নয়ন হচ্ছে না। তার উপর করোনার প্রভাবে লোক সমাগম কম হওয়ায় ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে। তারা আরো বলেন, এভাবে চললে আমারদেরকে পথে বসতে হবে।

হাট-ইজারাদার শফিকুল ইসলাম জানান- ২০১৯ সালের বন্যায় হাটের জায়গাটি তলিয়ে যাওয়ার প্রভাব কাটতে না কাটতেই করোনা ভাইরাসের প্রভাব পড়ে। যার কারণে চলতি বছরের মার্চ মাস থেকে সরকারী নির্দেশ মোতাবেক হাটে বেচা কেনা চলে আসছে। এরপর কয়েক মাস হাট-বাজার বন্ধ ছিল।

লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে হাট ইজারাদার সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT