ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় উপ-নির্বাচনে মাহফুজা নির্বাচিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৯, ২০ অক্টোবর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মাহফুজা বেগম বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

মাহফুজা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ১ হাজার ৮২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী নিলুফা বেগম ফুটবল প্রতীকে ৯শ’ ২৭ ভোট পান।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তিনি আরো জানান, উক্ত ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রে ছিল। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬২.৩৫%।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক ত্বত্তাবধানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হয় নি।

উল্লেখ্য, উক্ত ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য আজাদুল ইসলাম ৩ মাস পূর্বে মৃত্যু জণিত কারণে ওয়ার্ডটির সদস্য পদ শূণ্য হয়।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT