ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় আওয়ামী লীগের উদ্যোগেন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ত্রাণ সামগ্রী (চাল, চিড়া, গুড়) বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা Clock শুক্রবার দুপুর ০২:৫০, ৭ আগস্ট, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল জহুরুলের ঘাট এলাকায় আওয়ামীলীগের
উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত প্রায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ
সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে জহুরুলের ঘাট
থেকে এসব ত্রাণ সামগ্রী (চাল, চিড়া, গুড়) বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড.
এস.এম সামশীল আরেফিন টিটু, জহুরুল ইসলাম, খাইরুল বাশার রুবেল,
সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন
সুইট, মোকসেদুল হাসান সাজু, আলী মনছুর, হুমায়ুন কবীর সুমন, লুৎফর
রহমান, ফজলে খোদা লিয়ন, রাজু আহমেদ প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT