ঢাকা (সকাল ৯:৪০) সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সদর দপ্তরের রিট খারিজ হওয়ায় ডাসার উপজেলাবাসীর আনন্দ উল্লাস

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ১১:১৬, ২৭ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুরের নবঘোষিত ডাসার উপজেলার সদর দপ্তর স্থানান্তরের জন্য আদালতে রিট আবেদন করা হয়।যাহার রিট পিটিশন নাম্বার(৮০৬৩/২১)। আদালত সেই রিট খারিজ করে ১১৭তম নিকার বৈঠকে যে স্থান নির্ধারণ করে দেওয়া হয়,সেই স্থানেই সদর দপ্তর হওয়ার রায় প্রদান করে।এ সংবাদ পেয়ে আনন্দ মিছিল করছেন, উপজেলাবাসী ও ডাসার উপজেলা আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

২৭সেপ্টেম্বর সোমবার বিকেলে উত্তর ডাসার বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়৷ উপজেলার সদর দপ্তর গেজেট অনুযায়ী নির্ধারিত স্থানে ২৯নং পূর্ব নবগ্রাম ও ৩০নং বাঁকাই মৌজায়ই হবে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,মতিন মোল্লা, আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নবঘোষিত ডাসার উপজেলার সর্বস্তরের জনগণ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT