ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শ্যালকের অস্ত্রের আঘাতে ভগ্নিপতি খুন

শ্যালকের অস্ত্রের আঘাতে ভগ্নিপতি খুন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বুধবার সকাল ১১:২০, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যালক আল আমিন (৩০) এর অস্ত্রের আঘাতে ভগ্নিপতি আব্দুস ছাত্তার (৫৫) খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সিধলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি তারাকান্দা থানার বিষ্কা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। তিনি ৪০ বছর যাবত শ্বশুড়বাড়িতে ঘরজামাই থাকতেন। ঘাতক শ্যালক আলামিন মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। ঘাতক কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের স্ত্রী ফিরোজা আক্তার জানান, আমার বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। আমার তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি আরো জানান, তাঁর স্বামী ঘরের বারান্দায় বসে থাকার সময় হঠাৎ আলামিন একটি কিরিচ নিয়ে তাঁর স্বামীর পেটে ডুকিয়ে দেন ও উপুর্যপরি আঘাত করতে থাকে। একপর্যায়ে চিৎকার দিতে থাকলে ঘাতক পালিয়ে যান। আমার ভাই আমার স্বামীকে এভাবে মাইরা ফালাইব আমার জানা ছিল না আমার স্বামী হত্যার বিচার চাই।’
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক আলামিন কয়েকবছর যাবত মানসিক ভারসাম্যহীন থাকায় চিকিৎসাধীন ছিল। ঘটনার পরপরই ঘাতক পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT