ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবচরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার দুপুর ০১:১২, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুরের শিবচর সরকারী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে কলেজের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের মাঝে এই পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

সরকারী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মহাসিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সাধারণ সম্পাদক ডা. মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা প্রমুখ।

প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই কলেজ থেকে অনেক শিক্ষার্থীই খুবই দ্রুততার সাথে লেখাপড়া শেষ করে কর্মসংস্থানে যোগ দিতে পারবে। সরকারী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি অত্যন্ত ভালো ও আন্তর্জাতিক মানের ভাবে তৈরি করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT