ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রেল লাইনের পার্শ্ব থেকে এক যুবকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock শুক্রবার রাত ১১:০১, ৫ ফেব্রুয়ারী, ২০২১

শুক্রবার (৫ই ফেব্রুয়ারী, ২০২১ইং) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকার দবির মোল্লা রেলগেটের পশ্চিম পার্শ্ব থেকে কোহিনুর (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার গাফফার হোসেনের ছেলে।

জানা গেছে, আজ সকালের দিকে দবির মোল্লার রেলগেটের পশ্চিম পার্শ্বস্থ হ্যাচারী নামক এলাকার রেললাইনের পাশ থেকে কোহিনুর নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী । বিষয়টি কুমারখালী থানা পুলিশকে খবর দিলে ওসি মুজিবুর রহমান সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয়দের ধারণা কোহিনুর এর মৃত্যু আরও (১-২) দিন আগে হয়েছে।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, নিহত কোহিনুরের বাবা-মা ঢাকাতে থাকেন। আর কোহিনুর তার নানা-নানীর বাড়ি ছেঁউড়িয়ার মোল্লাপাড়াতে থাকত। (১৫-২০) দিন আগে নানীর বাড়ি থেকে চলে গিয়ে সে শ্বশুর বাড়িতে অবস্থান করত। এক মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তার।

কুমারখালি থানার ওসি মুজিবুর রহমান জানান, ওই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য জন্য তার মৃত্যু হতে পারে। লাশের পাশে নেশাজাতীয় দ্রব্যের আলামত পাওয়া গিয়েছে। তবে লাশ ময়নাতদন্ত করলে আসল ঘটনা জানা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT