ঢাকা (রাত ১১:২০) বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রংপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ০৯:২৪, ১৭ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে রংপুর জেলা পুলিশ ১, মেট্রোপলিটন পুলিশ ২, কোতোয়ালী ১, বদরগঞ্জ উপজেলায় ১, মিঠাপুকুর উপজেলায় ২, কাউনিয়া উপজেলায় ৩ জন। রংপুর মেট্রো এলাকায় ২০ জন। এদের মধ্যে মুন্সিপাড়া ১, মুলাটোল ৪, কামাল কাছনা ১, লালকুঠি ১, মাহিগঞ্জ ১, পানি উন্নয়ন বোর্ড ২, টেলিফোন অফিস ১, ইসলামবাগ ১, মেডিকেল পূর্বগেইট ১, ধাপ ১, উত্তম মৌলভীপাড়া ১, সাতগাড়া ১, কলেজ রোড ১, দর্শনা ৩ জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৫১। আজ শুক্রবার (১৭ জুলাই) পীরগাছা উপজেলায় নতুন করে কোনো করোনা শনাক্ত হয়নি। উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৫১ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪২ জন, চিকিৎসাধীন ৭ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT