ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবীতে মানববন্ধন

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock শনিবার রাত ১০:৫৯, ১ জানুয়ারী, ২০২২

মাদারীপুর লেকেরপাড় শহীদ কানন চত্বরের সামনে শনিবার(১ জানুয়ারী-২০২২) বিকেলে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে মাদারীপুরের সদ্য নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর দাবীতে মানববন্ধন করেছে জেলা প্রায় ৫০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার বিকেল ৪টা থেকে ৫টা প্রর্যন্ত প্রায় ১ ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেনম নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুরের সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ,পাশে আছি মাদারীপুরের আরিফুল ইসলাম পাপ্পু, তারুণ্যের প্রভাত সংগঠনের সভাপতি সোয়েব প্রমুখ।

বক্তারা অবিলম্বে মাদারীপুরে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান,ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদিন নাছিম কে আহবান জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT