ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার সন্ধ্যা ০৬:৪৮, ২ জানুয়ারী, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে যাত্রীবাহী অটো বোরাকের চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিক মিয়ার দোকানের উত্তর পাশে চরফ্যাশন টু চেয়ারম্যান বাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. বাসেদ রাজের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানান, শনিবার বিকেলে শিশু আব্দুল্লাহ মাহফিল শুনার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটো বোরাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন। রাতে বরিশাল নেওয়ার পথে শিশু আব্দুল্লাহ মৃত্যু হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ দূর্ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT