ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় দশ মণ জাটকা ইলিশ মাছ জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ০৯:২৪, ৩০ নভেম্বর, ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে একটি ট্রাক থেকে ১০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা খেয়াঘাট এলাকার একটি মাছবাহী ট্রাক তল্লাশি করে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT