ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় তিন কেজি গাঁজাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ১১:২২, ২১ ফেব্রুয়ারী, ২০২২

ভোলা সদর উপজেলার ইলিশায় ২ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো.শাহজাহান বোরহানউদ্দিন উপজেলার চরডোস গ্রামের মো. তোফাজ্জলের ছেলে।

ভোলা ইলশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, আজ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহান নামে এক যুবককে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT