ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ডাকাতিসহ ১১টি মামলার পলাতক আসামী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০২:১৩, ৮ জুলাই, ২০২২

ভোলার লালমোহনে ডাকাতি, চুরি, মাদক ও মারামারিসহ ১১ মামলার পলাতক আসামী, আজাদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহেষখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, ডাকাতিসহ ১১ মামলার পলাতক আসামী আজাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে।

তার মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। তাকে দুপুরের দিকে ভোলায় আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT