ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ ১ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০১:২১, ২৯ জুলাই, ২০২২

ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ আঃ রহিম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চর উমেদ ৭ নং ওয়ার্ডের, হাফিজ উদ্দিন বাজারের মিজানের চায়ের দোকানের সামনে রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আঃ রহিম উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা গ্রামের; মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী।

লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার ধলিগৌরনগন ইউনিয়নের পূর্ব চর উমেদ ৭ নং ওয়ার্ডের হাফিজ উদ্দিন বাজার এলাকায়, অভিযান চালিয়ে মিজানের চায়ের দোকানের সামনের রাস্তার মোড়ে আঃ রহিম নামের এক যুবককে তিন (৩ কেজি) গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT