ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভারতে নির্বাচনকে ঘিরে করোনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ,চরম ঝুকিতে রয়েছে দেশেটি:চীফ হুইপ নূর-ই আলম

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫০, ৩০ এপ্রিল, ২০২১

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, সাম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়। দেশেটিতে করোনা বৃদ্ধির পেয়েছে কয়েক গুণ। চরম ঝুকির মধ্যে রয়েছে তারা। বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায়। করোনা তেমন হারে বৃদ্ধি পায় নাই। বিগত দিনে করোনায় আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মারা গিয়েছে। আমরা সেই শোক এখনো ভুলতে পারিনাই। করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে চৌধুরী ফাতেমা বেগম, শিবচর পৌর অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিজিএফ (আর্থিক) সহায়াতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবচর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬হাজার দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি চারশত পঞ্চাশ টাকা করে বিজিএফ (আর্থিক) সহায়তা প্রদান করা হয়।

শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শুরু হয়, এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি-মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা,ও সাধারণ সম্পাদক খাইরুজ্জামান খান সহ আরো অনেকে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT