ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিএনপির কাউন্সিল ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান ড. মারুফ হোসেনের

বিএনপি ২৯১ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার সকাল ০৮:৪৭, ২৮ জুন, ২০২৬

আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিলকে সামনে রেখে উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতার বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা ফেসবুকে স্ট্যাটাস এবং বিভিন্ন সভায় এমন কিছু বক্তব্য দিচ্ছেন, যা কাউন্সিলরদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে বলে প্রতীয়মান হচ্ছে।

তিনি উল্লেখ করেন, যেহেতু এটি দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল, তাই উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

ড. মারুফ হোসেন আরও বলেন, দলের শৃঙ্খলা, ঐক্য এবং গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ন রেখে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য কাউন্সিল অনুষ্ঠানে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT