ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বাজারের ঘর ভেঙ্গে ড্রেন করার অভিযোগ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ০৯:৪৩, ১৩ মে, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে বাজারের ঘর ভেঙ্গে ড্রেন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে। অভিযুক্ত ব্যক্তি হলেন বেতান্দর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ।

অভিযোগে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার নাহড়া বাজার এলাকায় একুয়ার করে। একুয়ারের পর মোঃ আব্দুর রউফের অবশিষ্ট ঘরটি ভেঙ্গে নিজ স্বার্থে ভেঙ্গে ফেলে মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ সাইদুল ইসলাম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সওজ উপ-প্রকৌশলী মোঃ বাবুল হোসেন বলেন, আমি নতুন যোগদান করেছি। এই বিষয়ে কিছু বলতে পারবো না।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT